আপডেট

মাদরাসা পরিচিতি

মাদরাসা পরিচিতি

দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, বাংলাদেশের গর্ব আল্লামা মুশাহিদ বায়মপুরি রাহ.-এর পূণ্য স্মৃতিবিজড়িত আসলাফ ও আকাবির তথা উলামায়ে দেওবন্দের চিন্তাধারা ও নযরিয়ার প্রকৃত বাস্তবায়নকে উদ্দেশ্য বানিয়ে ইসলাম ও মুসলমানদের চিরশত্রæ ইহুদি-খৃষ্টানদের লালিত মদদপুষ্ট এনজিও শয়তানদের ইসলামবিরোধী অপতৎপরতার সঠিক মোকাবেলার লক্ষ্যে বৃটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের কৃতিপুরুষ শায়খুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহ. এবং শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানি রাহ. বুযুর্গদ্বয়ের কর্মময় জীবনের অনুকরণে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর ১৮৯৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় কানাইঘাট ইসলামিয়া মাদরাসা। যা পরবর্তীতে দারুল উলুম নামে নামকরণ করা হয়। ১৯৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত জামাতে শরহে জামী পর্যন্ত শিক্ষা-দীক্ষা চলতে থাকে। ১৯৫৪ খ্রিষ্টাব্দে আল্লামা মুশাহিদ বায়মপুরি রাহ.-এর প্রচেষ্টায় দাওরায়ে হাদিস-এর সূচনা হয়।

লক্ষ্য-উদ্দেশ্য

  1. আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং সুন্নাতে নববীর পদাঙ্ক অনুসরণ।
  2. সাহাবায়ে কিরাম ও আইম্মায়ে দীনের গবেষণা প্রসূত জ্ঞানের আলোকে কুরআন-সুন্নাহর পরিপূর্ণ শিক্ষা প্রদান।
  3. ফরযন্দানে ইসলামকে জীবনের সূচনালগ্নেই ইসলামি শিক্ষার ধাঁচে গড়ে তোলা।
  4. ইলমে দীন হাসিলের পাশাপাশি শিক্ষার্থীদের জীবনে নেক আমল ও সুন্দর আখলাক ফুটিয়ে তোলা।
  5. যুগ জিজ্ঞাসার আলোকে ইসলামের আদর্শ ও শিক্ষা-ব্যবস্থার প্রশিক্ষণ দান।
  6. শিক্ষার্থীদের দেশ, জাতি ও ধর্মের জন্য নিবেদিতপ্রাণ, সুযোগ্য আলিম, বিজ্ঞ মুহাদ্দিস, প্রাজ্ঞ মুফাসসির, যোগ্য মুফতি, হাফিজ, বক্তা, বিদগ্ধ কলমসৈনিক, মুবাল্লিগ ও বীর মুজাহিদ রূপে গড়ে তোলা।
  7. আল্লাহ ভুলা জনসাধারণকে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করাতে মেহনত অব্যাহত রাখা।

জামেয়ার অবস্থান
বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের কানাইঘাট উপজেলার অন্তর্গত সুরমা নদীর পশ্চিম পার্শ্বে এক মনোরম পরিবেশে ঐতিহ্যের মূর্তপ্রতীক জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট অবস্থিত। জামেয়ার আঙিনায় রয়েছে বিশ্ববরেণ্য শায়খুল হাদিস, জামেয়ার প্রথম মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরি রাহ.-এর সমাধি। যার কারণে মাদরাসার অবস্থানকে করেছে আরও দৃষ্টিনন্দন।

শিক্ষা প্রকল্প
জামেয়ার শিক্ষা প্রকল্প মোট ৭টি বিভাগে বিভক্ত:

  1. মক্তব বিভাগ।
  2. সাফেলা বিভাগ।
  3. আলিয়া বিভাগ।
  4. হাদীস বিভাগ।
  5. তাহফিযুল কুরআন বিভাগ।
  6. উলুমুল হাদীস বিভাগ।
  7. ইফতা বিভাগ।

বর্তমান মুহতামিম
বর্তমানে জামেয়া দারুল উলুমের মুহতামিম, উন্নয়ন, আর প্রগতির স্থপতি, যার পরশে বেগবান হয়েছে জামেয়ার অগ্রগতি, তিনি হচ্ছেন শায়খ লক্ষিপুরি হাফিজাহুল্লাহ। আল্লামা ফয়যুল বারি মহেষপুরি রাহ. ইহতেমামের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর ইহতেমামের দায়িত্ব সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে দেশবাসী, মুরব্বিয়ানে কেরাম সর্বসম্মতিক্রমে আল্লামা মুশাহিদ বায়মপুরি রাহ.-এর অত্যন্ত আদরের জামাতা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরি হাফিজাহুল্লাহ-কে ২০০৭ খ্রিষ্টাব্দে জামেয়ার মুহতামিম হিসেবে নিযুক্ত করেন। তাঁর কাছে এ মহান দায়িত্ব চলে আসলেও তিনি নিজেকে মুহতামিম হিসেবে পরিচয় না দিয়ে মাদরাসার খাদিম হিসেবে পরিচয় দেন। মাদরাসার গুরুত্বপূর্ণ কোনো কাজে কিংবা জরুরি বিষয়ের সম্মুখীন হলে তিনি মাদরাসার সকল আসাতিজায়ে কেরামের শরণাপন্ন হয়ে সবার মতামতের ভিত্তিতেই ফায়সালা করেন।

যাই হোক তিনি ২০০৭ খ্রিষ্টাব্দ থেকে আজ পর্যন্ত এ গুরুদায়িত্ব যথাযথভাবে পাল করে যাচ্ছেন। তাঁকে সার্বিক কাজে সহযোগিতা করে যাচ্ছেন মাদরাসার শায়খুল হাদিস ও শিক্ষাসচিব শায়খ আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরি হাফিজাহুল্লাহ ও শায়খ শামসুদ্দিন দুর্লভপুরি হাফিজাহুল্লাহ। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা এবং দীন-দরদী এলাকাবাসীর নিরলস সহযোগিতায় দারুল উলুম কানাইঘাট আজ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।

আল্লাহ তাঁদের দীর্ঘ হায়াত দান করুন। আমিন।

হোয়াটসাঅ্যাপ চ্যাট