এতদ্বারা জামিয়ার সকল শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ২৯ আগষ্ট ২০২৫ ইং তারিখ হতে ০৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ পর্যন্ত পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে মাদরাসা বন্ধ থাকবে।
এই সময়ে সবাইকে বিশেষভাবে সীরাতুন নবী (সা.) অধ্যয়ন করার ও নবীজীর জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের জন্য সীরাত অধ্যয়ন করার অনুরোধ করা হলো। পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিজ নিজ মহল্লায় সাধারণ জনগণকে নিয়ে সীরাত সম্পর্কিত প্রবন্ধ লেখা, আলোচনা ও অনুশীলনে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে প্রিয় নবীজী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করার তাওফীক দান করুন।
ঘোষণায়
আল্লামা মুহাম্মাদ বিন ইদরীস লক্ষীপুরী
