আপডেট

দাওয়াত নামা

সেপ্টেম্বর ০৯, ২০২৫ Uncategorized
দাওয়াত নামা

بسم الله الرحمن الرحيم

আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ও নুসল্লি ‘আলা রাসূলিহিল কারীম।

এতদ্বারা এলাকার আম-খাস সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, আগামি ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার, বাদ সালাতে যোহর আপনাদের জামিয়া ইসলামিয়া দারুল উলূম কানাইঘাট এ দারুল উলূম দেওবন্দের সূর্যসন্তান, উস্তাদে হাদীস ও ফিক্বহ হযরত মাওলানা সালমান মনসূরপুরী দা.বা. তাশরীফ আনবেন। প্রথমে তিনি সহীহ বুখারী শরীফের দারস প্রদান করবেন অত:পর সকলের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন।

হযরতের দারস ও বয়ান থেকে সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এ মাহফিলে যোগদান করে কুরআন-হাদীসের গভীরতা, ফিক্বহের নূর এবং আল্লাহর দ্বীনের মিষ্টি সুবাস নিজের অন্তরে ধারণ করার সুবর্ণ সুযোগ লাভ করুন।

অতএব এলাকার আম-খাস সর্বস্তরের জনতাকে এ বরকতময় মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি ফায়েদা হাসিল করার জন্য আন্তরিকভাবে দাওয়াত জানানো যাচ্ছে।

والسلام

দাওয়াতক্রমে
আল্লামা মুহাম্মাদ বিন ইদরীস লক্ষীপুরী দামাত বারাকাতুহুম
মুহতামিম, অত্র জামিয়া।

হোয়াটসাঅ্যাপ চ্যাট