আপডেট

দাওয়াতনামা

আগস্ট ২৩, ২০২৫ Uncategorized

সম্মানিত মুসলমান ভাইসব,
আপনারা অবশ্যই অবগত আছেন যে, বর্তমান ইন্টেরিম সরকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
কিন্তু মানবাধিকারের নামে স্থাপিত এই কার্যালয়টি মূলত: ইসলাম ও মুসলিম বিদ্ধেষী চক্রান্ত চালিয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশে। তথাকথিত এই কার্যালয় বিভিন্ন দেশে ট্রাসজেন্ডার এবং সমকামিতার বৈধতা দেওয়ার জন্য খুব জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
তথাপিও ফিলিস্তিনে ইসরাইলের বর্বতায় লক্ষাধিক মানুষ শাহাদাত বরণ করা সত্ত্বেও ফিলিস্তিনে অবস্থিত তথাকথিত মানবাধিকারের কার্যালয় কোনো ভূমিকা পালন করে নি।
সে হিসেবে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছে। দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপিও দিয়েছে।
আগামী ২৭ আগস্ট রোজ বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামা বাংলাদেশের যৌথ উদ্যোগে বাদ যোহর কানাইঘাট বাজারে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আহুত কর্মসূচিতে ঈমানী তাকাযায় সকলের উপস্থিতি কামনা করছি।
দাওয়াক্রমে
আল্লামা মুহাম্মাদ বিন ইদরীস লক্ষীপুরী
আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী
আল্লামা উবায়দুল্লাহ ফারুক
আল্লামা শফিকুল হক সুরইঘাটী
আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী

হোয়াটসাঅ্যাপ চ্যাট